৬৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইন, রীতিনীতি, প্রথা বা চুক্তিতে যাহাই থাকুক না কেন, প্রজ্ঞাপিত এলাকায় আরোপিত অভিকর সংশ্লিষ্ট জমির মালিক কর্তৃক প্রদেয় হইবে: তবে শর্ত থাকে যে, যুগ্ম-মালিক ধারণকৃত কোন জমির উপর যদি অভিকর আরোপ করা হয়, তাহা হইলে উক্ত অভিকর উক্ত জমির আয় গ্রহণকারী ব্যক্তি কর্তৃক প্রদেয় হইবে, যাহা তিনি- (ক) উক্ত জমির আয় ভাগ করার পূর্বে কর্তন করিয়া রাখিতে পারেন, বা (খ) অভিকর প্রদানে দায়ী ব্যক্তি হইতে এইভাবে আদায় করিতে পারিবেন যেন উক্ত প্রদানকারী তাঁহার নিকট হইতে ঋণ গ্রহণ করিয়াছিলেন৷