৫৷ (১) ধারা ৪(৩)(খ) এর অধীন অভিকর আরোপকারী প্রজ্ঞাপন প্রকাশনার পর, যতশীঘ্র সম্ভব, বিধি দ্বারা নির্ধারিত ব্যক্তি প্রজ্ঞাপিত এলাকার অন্তর্ভুক্ত হইয়াছে এমন সকল জমির অভিকর নির্ধারণ করিবেন৷ (২) অভিকর প্রদানে জমির মালিকের জ্ঞাতার্থে পানি উন্নয়ন বোর্ড উপ-ধারা (১) এর অধীন নির্ধারিত অভিকর দেখাইয়া প্রকাশ্যে প্রাথমিক নোটিশ জারী করিবে৷ (৩) উপ-ধারা (২) এর অধীন জারীতব্য নোটিশ পানি উন্নয়ন বোর্ড তত্কর্তৃক স্থিরকৃত প্রজ্ঞাপিত এলাকার বিশিষ্ট স্থানে জারী করিবে এবং উক্ত নোটিশে প্রাথমিকভাবে নির্ধারিত অভিকরের পরিমাণের বিরুদ্ধে লিখিত আপত্তি উত্থাপনের সময়সীমা উল্লেখ করিবে৷ (৪) উপ-ধারা (৩) এ উল্লিখিত সময়সীমার মধ্যে…