৪৷ (১) সরকার কর্তৃক চিংড়ি চাষ এলাকায় নির্মিত বাঁধ বা খননকৃত খাল বা স্থাপিত পানি নিয়ন্ত্রণ অবয়বের দরুন কোন জমি উপকৃত হইয়াছে, বা উপকৃত হইতে পারে বলিয়া সরকার যদি অভিমত পোষণ করে, তাহা হইলে সরকার উক্ত এলাকায়, অতঃপর প্রজ্ঞাপিত এলাকা বলিয়া উল্লিখিত, প্রজ্ঞাপনের মাধ্যমে উহাতে উল্লিখিত হারে, অভিকর আরোপ করার অভিপ্রায় ঘোষণা করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন প্রজ্ঞাপিত এলাকার প্রস্তাবিত অভিকর অন্য কোন প্রজ্ঞাপিত এলাকার অভিকর হইতে বেশী বা কম হইতে পারে৷ (২) প্রজ্ঞাপিত এলাকার কোন জমিতে স্বার্থ আছে এইরূপ কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ার ত্রিশ দিনের মধ্যে সেই জমি উক্ত উপ-ধারার অধীন…