২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অভিকর” অর্থ এই আইনের অধীন প্রদেয় অভিকর; (খ) “জমির মালিক” অর্থে জমির দখলদারকেও বুঝাইবে; (গ) “পানি উন্নয়ন বোর্ড” অর্থ Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P.O No. 59 of 1972) এর অধীন গঠিত Water Development Board; এবং (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি৷