৩৫। (১) কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এর অধীন প্রতিষ্ঠিত Institute of Chartered Secretaries and Managers of Bangladesh , এতদ্বারা বিলুপ্ত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন, Institute of Chartered Secretaries and Managers of Bangladesh , বিলুপ্ত হইবার সংগে সংগে- (ক) বিলুপ্ত ইনস্টিটিউটের সকল ফেলো ও এসোসিয়েট এই ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট হিসেবে গণ্য হইবেন এবং তাহাদের নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত হইবে; (খ) বিলুপ্ত ইনস্টিটিউটের কাউন্সিল এবং কাউন্সিলের কমিটিসমূহ, ধারা ৮ এর উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, নতুন কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত ইনস্টিটিউটের কাউন্সিল এবং কাউন্সিলের কমিটি হিসেবে…