২৪। (১) ইনস্টিটিউটের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) ইনস্টিটিউটের বিভিন্ন খাত হইতে প্রাপ্ত অর্থ; (গ) ইনস্টিটিউট কর্তৃক গৃহীত ঋণ; (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঙ) সরকারের পূর্বানুমোদক্রমে, কোন বিদেশী সরকার, সংস্থা বা কোন আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (চ) সদস্যগণের নিকট হইতে প্রাপ্ত সদস্য ফি এবং শিক্ষা ও প্রশিক্ষণ বাবদ প্রাপ্ত অর্থ; (ছ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত আয়। (২) তহবিল, কাউন্সিলের অনুমোদক্রমে, এক বা একাধিক তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে এবং, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, উক্ত…