২২। (১) কোন সদস্য,- (ক) মৃত্যুবরণ করিলে; (খ) স্বীয় নাম অপসারণের জন্য কাউন্সিলের নিকট লিখিতভাবে অনুরোধ করিলে; (গ) নির্ধারিত সময়সীমার মধ্যে কোন নির্ধারিত ফি প্রদানে ব্যর্থ হইলে; বা (ঘ) এই আইনের অধীন কোন অযোগ্যতা থাকিলে বা অর্জন করিলে বা অন্য কোন কারণে রেজিস্টারে নাম বহাল রাখিবার অধিকার হারাইলে-কাউন্সিল তাহার নাম রেজিস্টার হইতে অপসারণ করিবার জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে। (২) কাউন্সিল, উপ-ধারা (১) এর অধীন, কোন সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণের নির্দেশ প্রদান করিলে, সচিব উক্ত সদস্যের নাম রেজিস্টার হইতে অপসারণ করিবেন।