২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে, এই আইনে- (১) "ইনস্টিটিউট" অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি); (২) "এসোসিয়েট" অর্থ ধারা ১৪ তে উল্লিখিত কোন এসোসিয়েট সদস্য; (৩) "কাউন্সিল" অর্থ ধারা ৫ এ উল্লিখিত চার্টার্ড সেক্রেটারীজ কাউন্সিল; (৪) "কমিটি" অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত স্থায়ী কমিটি বা, ক্ষেত্রমত, সাব-কমিটি; (৫) "কোম্পানী আইন" অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন); (৬) "চার্টার্ড সেক্রেটারী" অর্থ রেজিস্টারে অন্তর্ভুক্ত কোন সদস্য; (৭) "তহবিল" অর্থ ধারা ২৪ এর অধীন গঠিত তহবিল; (৮) "নির্ধারিত" অর্থ প্রবিধান দ্বারা নির্ধারিত; (৯)…