১৮। (১) সচিব, নিম্নবর্ণিত তথ্যাদি উল্লেখপূর্বক, নির্ধারিত পদ্ধতিতে, সদস্যগণের নাম রেজিস্টারে অন্তর্ভুক্ত ও সংরক্ষণ করিবেন, যথাঃ- (ক) সদস্য নম্বর; (খ) সদস্যের নাম; (গ) পিতার নাম, মাতার নাম এবং স্বামীর বা স্ত্রীর নাম; (ঘ) জন্ম তারিখ ও জাতীয়তা; (ঙ) জাতীয় পরিচিতি নম্বর; (চ) টিআইএন নম্বর (ছ) টেলিফোন, মোবাইল, ফ্যাক্স ও ই-মেইল নম্বরসহ (যদি থাকে) বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পেশাগত কার্যালয়ের ঠিকানা; (জ) রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির তারিখ; (ঝ) শিক্ষাগত যোগ্যতা; (ঞ) প্রাইভেট প্র্যাকটিস সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); এবং (ট) আনুষঙ্গিক বিষয় ও নির্ধারিত অন্যান্য বিষয়। (২) কোন ব্যক্তির নাম রেজিস্টারে…