১৬। ধারা ১৫ তে যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি সদস্য হইবার যোগ্য হইবেন না, যদি- (ক) তিনি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক ডিগ্রী অর্জন না করেন; (খ) আবেদনের সময় তাহার বয়স একুশ বৎসর বা তদূধর্ব না হয়; (গ) তিনি অপ্রকৃতিস্থ হন; (ঘ) নৈতিক স্খলনজনিত অপরাধে উপযুক্ত আদালত কর্তৃক তিনি দোষী সাব্যস্ত হন এবং সাজা ভোগ করিবার পর অন্যূন দুই বৎসর অতিক্রান্ত না হইয়া থাকে; অথবা (ঙ) পেশাগত অসদাচরণের দায়ে তাহার নাম রেজিস্টার হইতে ইতোপূর্বে অপসারিত হইয়া থাকে।