১৫। (১) নিম্নবর্ণিত ব্যক্তিগণ সদস্য হইবার যোগ্য হইবেন, যথা :- (ক) বিলুপ্ত ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং উক্ত ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ সফলতার সহিত সমাপ্ত করিয়াছেন; (খ) সদস্যপদের জন্য নির্ধারিত পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং সফলতার সহিত প্রশিক্ষণ সমাপ্ত করিয়াছেন; (গ) সদস্যপদের জন্য নির্ধারিত পরীক্ষা ও প্রশিক্ষণের সমতুল্য বলিয়া কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিদেশের কোন পরীক্ষায় যিনি উত্তীর্ণ হইয়াছেন এবং প্রশিক্ষণ গ্রহণ করিয়াছেন; (ঘ) বিলুপ্ত ইনস্টিটিউট বা কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোন বিদেশী ইনস্টিটিউট হইতে যিনি চার্টার্ড সেক্রেটারী সার্টিফিকেট অর্জন…