১২। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা ঃ- (১) চার্টার্ড সেক্রেটারী পেশার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; (২) সদস্য পদের জন্য আবেদন বিবেচনা করা এবং উহা অনুমোদন বা অননুমোদন করা; (৩) ছাত্র ভর্তি এবং ছাত্রদের শিক্ষা প্রদানের ব্যবস্থা করা ; (৪) প্রশি্ক্ষণের পাঠ্যক্রম প্রণয়ন এবং উহার উন্নয়ন করা ; (৫) রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির জন্য পরীক্ষা পরিচালনা করা এবং উক্ত পরী্ক্ষার ফিস নির্ধারণ করা; (৬) ছাত্রদের রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ ও এতদ্সংক্রান্ত নীতি নির্ধারণ করা; (৭) রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির জন্য যোগ্যতা নির্ধারণ করা ; (৮) রেজিস্টারে নাম অন্তর্ভুক্তির জন্য বিদেশীদের…