৩৯। (১) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলসমূহ বিধি অনুযায়ী সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হইবে। (২) হলে প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন। (৩) হলে বসবাসের শর্তাবলি বিধি দ্বারা নির্ধারিত হইবে।