৩১। (১) বিশ্ববিদ্যালয়ের একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটি থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা : (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে মনোনীত ১ (এক) জন ডিন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য; (ছ) মঞ্জুরি কমিশন কর্তৃক মনোনীত একজন বিভাগীয় প্রধান; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; (ঝ) সরকার কর্তৃক মনোনীত একজন স্থপতি বা পরিকল্পনাবিদ; এবং (ঞ) পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনা…