৪। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) একজন চেয়ারম্যান; (খ) ২ (দুই) জন সার্বক্ষণিক সদস্য; (গ) চা বাগান রহিয়াছে এমন কোন বিভাগের বিভাগীয় কমিশনার, পদাধিকারবলে; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয়ের চা বোর্ড সংশ্লিষ্ট যুগ্ম-সচিব, পদাধিকারবলে; (ঙ) ভূমি মন্ত্রণালয়ের চা বাগান সংশ্লিষ্ট যুগ্ম-সচিব, পদাধিকারবলে; (চ) প্রধান বন সংরক্ষক, পদাধিকারবলে; (ছ) চেয়ারম্যান, বাংলাদেশীয় চা সংসদ, পদাধিকারবলে; (জ) চেয়ারম্যান, টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, পদাধিকারবলে; (ঝ) চা ব্রোকারদের মধ্য হইতে ১ (এক) জন সদস্য; এবং (ঞ) চা উৎপাদনকারীদের মধ্য হইতে ২ (দুই) জন সদস্য। (২) চেয়ারম্যান এবং উপ-ধারা (১) এর…