২৯। যদি কোন ব্যক্তি- (ক) ধারা ১৬ ও ২১ ব্যতীত এই আইনের কোন বিধান লঙ্ঘন করেন, বা (খ) এই আইনের অধীন জারীকৃত কোন আদেশ বা নির্দেশ প্রতিপালন করিতে ব্যর্থ হন, বা (গ) বোর্ডের কোন কর্মকর্তাকে কর্তব্য সম্পাদনে বাধা প্রদান করেন বা উক্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট দলিলপত্র প্রদর্শন না করেন, তাহা হইলে উক্তরূপ কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত ব্যক্তি অনূর্ধ্ব ২ (দুই) বৎসর কিন্তু অন্যূন ৬ (ছয়) মাস পর্যন্ত কারাদণ্ড, অথবা ক্ষুদ্রায়তন বাগানের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা কিন্তু অন্যূন ২,০০০ (দুই হাজার) টাকা এবং বাগানের ক্ষেত্রে অনূর্ধ্ব ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা কিন্তু অন্যূন…