২৮। যদি কোন ব্যক্তি,- (ক) এই আইনের অধীন প্রদত্ত কোন আদেশ দ্বারা কোন বিবরণী প্রদান বা তথ্যাদি সরবরাহ করিয়া থাকেন, যাহা বাস্তবে মিথ্যা বা মিথ্যা বলিয়া তিনি জানিতেন, বা মিথ্যা অথবা সত্য নয় বলিয়া তিনি জানিতেন বলিয়া বিশ্বাস করিবার যুক্তিসত কারণ রহিয়াছে, অথবা (খ) কোন বহি, হিসাব রেকর্ড, ঘোষণা, বিবরণী অথবা অন্য কোন দলিলাদি, যাহা উক্ত আদেশ দ্বারা তিনি সংরক্ষণ বা প্রদান করিতে বাধ্য উহাতে এইরূপ কোন বিবৃতি প্রদান করেন, অথবা (গ) বহি, হিসাব অথবা অন্য কোন রেকর্ড দুই সেট করিয়া সংরক্ষণ করেন, যাহার মধ্যে অন্তর্ভুক্ত বিষয়াদি অভিন্ন নয়, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কর্মকাণ্ড হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য উক্ত…