৮। (১) এই ধারার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে, বোর্ড উহার সভার কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। (২) বোর্ডের সভা চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার সদস্য সচিব কর্তৃক আহুত হইবে এবং উহা চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে। (৩) অন্যূন এক-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে বোর্ডের কোরাম হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না। (৪) বোর্ড, প্রয়োজনে, কোনো বয়লার বিশেষজ্ঞ ব্যক্তিকে বোর্ডের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৫) বোর্ডের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন, তবে চেয়ারম্যানের অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত কোনো সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৬) বোর্ডের…