৭। বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) বয়লার নির্মাণ, আমদানি, স্থাপন, ব্যবহার ও মেরামত বিষয়ক কোড প্রণয়নের বিষয়ে সরকারের নিকট সুপারিশ প্রদান; (খ) বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই পরীক্ষণ কাজে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের তালিকা অনুমোদন; (গ) আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে বয়লার নির্মাণ কোডের তালিকা অনুমোদন; (ঘ) আমদানিকৃত বয়লারের ক্ষেত্রে পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টরের তালিকা অনুমোদন; (ঙ) বয়লার বিষয়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণের বিষয়ে অনুমোদন প্রদান; (চ) প্রাপ্ত আপিল আবেদন নিষ্পত্তিকরণ; এবং (ছ) সরকার…