৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, আদেশ দ্বারা, বয়লার বোর্ড নামে একটি বোর্ড গঠন করিবে। (২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক মনোনীত উক্ত বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক; (গ) সরকার কর্তৃক মনোনীত কোনো বয়লার ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী; (ঘ) বয়লার নির্মাণকারী পেশাজীবী সংগঠন কর্তৃক মনোনীত কোনো বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান হইতে বয়লার সম্পর্কে অভিজ্ঞ একজন যন্ত্রপ্রকৌশলী; (ঙ) বয়লার ব্যবহারকারী পেশাজীবী…