৫৪। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে Boilers Act, 1923 (Act No. V of 1923), অতঃপর রহিতকৃত আইন বলিয়া উল্লিখিত, রহিত হইবে। (২) উপ-ধারা (১) এর অধীন রহিত হওয়া সত্ত্বেও, রহিতকৃত আইনের অধীন— (ক) প্রদত্ত বয়লারের নিবন্ধন সনদ এই আইনের বিধানের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে কার্যকর থাকিবে; (খ) প্রণীত কোনো বিধি, প্রবিধান, জারিকৃত কোনো প্রজ্ঞাপন, আদেশ বা নির্দেশ এই আইনের সহিত সামঞ্জস্যপূর্ণ হওয়া সাপেক্ষে এবং আই আইনের অধীন রহিত বা সংশোধিত না হওয়া পর্যন্ত বলবৎ থাকিবে; (গ) অনিষ্পন্ন কার্যধারা রহিতকৃত আইনের অধীন এমনভাবে নিষ্পন্ন করিতে হইবে যেন উক্ত আইন রহিত হয় নাই; এবং (ঘ) দায়েরকৃত কোনো মামলা, গৃহীত…