৫। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রধান বয়লার পরিদর্শকের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) স্থানীয়ভাবে নির্মিত বয়লারের মান নিয়ন্ত্রণ করা; (খ) আমদানিকৃত বয়লারের মান যাচাইকরণ; (গ) মানসম্মত ও নিরাপদ বয়লার ব্যবহার নিশ্চিতকরণ; (ঘ) বয়লার পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করা; (ঙ) বয়লার নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ঝালাই (welding) পরীক্ষণকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ; (চ) বয়লার আমদানির ক্ষেত্রে কোড এবং পরিদর্শনকারী প্রতিষ্ঠান ও ইনডেন্টর তালিকাভুক্তকরণ; (ছ) প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বয়লার নির্মাণকারী, বয়লার ব্যবহারকারী,…