৩৩। (১) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত আদেশ দ্বারা সংক্ষুদ্ধ ব্যক্তি উক্ত আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বোর্ডের নিকট আপিল আবেদন দাখিল করিতে পারিবেন। (২) বোর্ড উক্ত আপিল আবেদন প্রাপ্তির ৬০ (ষাট) দিনের মধ্যে উহা নিষ্পত্তি করিবে। (৩) আপিল নিষ্পত্তির পদ্ধতি এবং অন্যান্য বিষয়াদি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।