৩। (১) কোনো জলযান, রেল বা সড়কে চলাচলকারী যানবাহনে ব্যবহৃত বয়লারের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে না। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো বিশেষায়িত শ্রেণির বয়লারকে এই আইনের প্রযোজ্যতা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।