২৮। (১) যদি বয়লার সংশ্লিষ্ট কোনো দুর্ঘটনা ঘটে, তাহা হইলে উহার ব্যবহারকারীকে দুর্ঘটনা ঘটিবার পর তাৎক্ষণিকভাবে প্রধান বয়লার পরিদর্শক বা সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শকের নিকট লিখিতভাবে উক্ত দুর্ঘটনার তথ্য বা সংবাদ প্রদান করিতে হইবে। (২) উক্ত সংবাদ বা তথ্য প্রাপ্তির পর সংশ্লিষ্ট উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক ২৪ (চবিবশ) ঘণ্টার মধ্যে সরেজমিনে বয়লারটি পরিদর্শনপূর্বক প্রধান বয়লার পরিদর্শকের নিকট প্রতিবেদন পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) এর উদ্দেশ্য পূরণকল্পে, উপ-প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, বয়লার পরিদর্শক দুর্ঘটনার কারণ, প্রকৃতি বা ব্যাপ্তি সম্পর্কে লিখিতভাবে যে তথ্য…