২৪। কোনো ব্যক্তি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে তাহার অধীনে ব্যবহৃত বয়লার মেরামত করিতে পারিবেন, যথা:- (ক) মেরামতের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শককে লিখিতভাবে অবহিত করিতে হইবে; (খ) মেরামত কার্যে কোড অনুসরণ করিতে হইবে; (গ) ধারা ১৪ এর অধীন তালিকাভুক্ত মেরামতকারী কর্তৃক মেরামত কার্য সম্পাদন করিতে হইবে; এবং (ঘ) মেরামতের সময় বিভিন্ন ধাপে বয়লার পরিদর্শক কর্তৃক পরিদর্শন ও পরীক্ষণ করিতে হইবে।