২৩। (১) প্রধান বয়লার পরিদর্শককে অবহিতক্রমে বয়লার ব্যবহারকারী তাহার বয়লার হস্তান্তর বা স্থানান্তর করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বয়লার হস্তান্তর বা স্থানান্তর করা হইলে উহার ব্যবহারকারীকে উহার নিবন্ধনপত্র বা বয়লার ব্যবহারের সনদ ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করিতে হইবে। (৩) নূতন ব্যবহারকারীকে পূর্বের ব্যবহারকারীর নাম পরিবর্তন করিয়া তাহার নামে সনদ গ্রহণ করিতে হইবে। (৪) বয়লার হস্তান্তর বা স্থানান্তর ও ব্যবহারকারীর নাম পরিবর্তনের পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে।