২২। (১) এই আইনের অধীন বয়লার ব্যবহারকারীর দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :- (ক) বিদ্যমান বিল্ডিং কোড অনুসরণপূর্বক বয়লার হাউস বা বয়লার রুম নির্মাণ; (খ) এই আইন, বিধি ও কোড অনুযায়ী নির্মিত বয়লার ক্রয় বা আমদানি ও ব্যবহার; (গ) প্রধান বয়লার পরিদর্শক কর্তৃক প্রদত্ত নিবন্ধন নম্বর বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কন বা সংযোজন; (ঘ) বয়লারের গায়ে স্থায়ীভাবে অঙ্কিত বা সংযোজিত নিবন্ধন নম্বর অবিকৃত অবস্থায় সংরক্ষণ; (ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তি কর্তৃক বয়লার পরিচালনা; (চ) বয়লারের বাষ্প, বর্জ্য বা অন্য কোনো কার্য দ্বারা পরিবেশের ক্ষতিসাধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; (ছ) বয়লার সংশ্লিষ্ট কার্যে নিয়োজিত শ্রমিকের…