২১। এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে, কোনো বয়লার ব্যবহারকারী বয়লার ব্যবহার করিতে অথবা বয়লারটি ব্যবহারের অনুমতি প্রদান করিতে পারিবেন না, যদি- (ক) এই আইনের বিধান অনুসারে বয়লার নিবন্ধিত না হয়; (খ) কোনো বয়লার ক্ষতিগ্রস্ত হয় বা কর্মোপযোগী না থাকে; (গ) বয়লার ব্যবহারের জন্য প্রদত্ত সনদের মেয়াদ উত্তীর্ণ হয়; (ঘ) বয়লার ব্যবহারের সনদে উল্লিখিত নির্ধারিত চাপের অধিক চাপে বয়লার ব্যবহার করা হয়; (ঙ) উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তির তত্ত্বাবধানে বয়লার পরিচালনা না করা হয়; (চ) বয়লারে ব্যবহৃত পানির মান-মাত্রা বিধি ও কোড অনুযায়ী নিয়ন্ত্রণে না থাকে; (ছ) ধারা ২৩ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার হস্তান্তর…