২০। (১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লারের নিবন্ধন বাতিল করিতে পারিবেন, যথা :- (ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে নিবন্ধন গ্রহণ করা হইলে; (খ) নিবন্ধিত বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা কর্মোপযোগী না থাকিলে; (গ) ধারা ২৪ এ বর্ণিত শর্তাদি অনুসরণ ব্যতিরেকে বয়লার মেরামত করিলে; এবং (ঘ) বয়লার ব্যবহারের সনদ নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লারের নিবন্ধন বাতিল করিবার পূর্বে বয়লার ব্যবহারকারীকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে। (৩) উপ-ধারা (১) এর অধীন বয়লারের নিবন্ধন বাতিল করা হইলে বয়লার ব্যবহারকারীকে লিখিতভাবে…