২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘ইনডেন্টর’ অর্থ বয়লার আমদানির মাধ্যম হিসাবে সহায়তাকারী প্রতিষ্ঠান; (২) ‘কোড’ অর্থ এই আইনের অধীন প্রণীত বয়লার কোড; (৩) ‘দুর্ঘটনা’ অর্থ কোনো বয়লারে সংঘটিত কোনো বিস্ফোরণ বা কোনো বয়লারের ক্ষতিগ্রস্ত অবস্থা যাহা বয়লারের শক্তি দুর্বল করিয়া বিস্ফোরণ ঘটাইতে পারে; (৪) ‘পরিদর্শনকারী প্রতিষ্ঠান’ বা ‘পরিদর্শনকারী কর্তৃপক্ষ’ অর্থ বয়লার ও বয়লার কম্পোনেন্ট নির্মাণকালীন পরিদর্শন ও প্রত্যয়নকারী প্রতিষ্ঠান; (৫) ‘প্রধান বয়লার পরিদর্শক’, ‘উপ-প্রধান বয়লার পরিদর্শক’ ও ‘বয়লার পরিদর্শক’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ‘প্রধান বয়লার পরিদর্শক’,…