১৫। (১) কোনো ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহারের নিমিত্ত অথবা বিদেশে রপ্তানির জন্য স্থানীয়ভাবে বয়লার নির্মাণ করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন বয়লার নির্মাণের জন্য নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন করিতে হইবে, যথা :- (ক) বিধি ও কোড মোতাবেক বয়লার নির্মাণের উপযুক্ত স্থান, অবকাঠামো, যন্ত্রপাতি ও জনবল থাকিতে হইবে; (খ) এই আইন, বিধি ও কোড দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে; (গ) বিধি দ্বারা নির্ধারিত ফি প্রদান করিতে হইবে; (ঘ) বয়লার ডিজাইন ও ড্রইং প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, পরিদর্শনকারী প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত হইতে হইবে; (ঙ) বয়লার নির্মাণের সময় বিভিন্ন ধাপে প্রধান বয়লার পরিদর্শক…