১৪। (১) বয়লার নির্মাণকারী, মেরামতকারী, পরিদর্শনকারী প্রতিষ্ঠান, ইনডেন্টর ও ঝালাই পরীক্ষণ প্রতিষ্ঠানকে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের তালিকাভুক্ত হইতে হইবে। (২) প্রধান বয়লার পরিদর্শক, বোর্ডের অনুমোদনক্রমে, উপ-ধারা (১) এ বর্ণিত প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্ত করিবেন। (৩) তালিকাভুক্তির যোগ্যতা, পদ্ধতি ও ফি বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৪) উপ-ধারা (১) এ বর্ণিত তালিকা, সময় সময়, হালনাগাদপূর্বক সংরক্ষণ ও প্রকাশ করিতে হইবে। (৫) প্রধান বয়লার পরিদর্শক নির্মাণকালীন যে কোনো বয়লার পরিদর্শন ও প্রত্যয়ন করিতে পারিবেন।