১৩। (১) নিম্নরূপ ৩ (তিন) প্রকার বয়লার নির্মাণ করা যাইবে, যথা :- (ক) ইলেকট্রোড বয়লার; (খ) স্মল ইন্ডাস্ট্রিয়াল বয়লার; এবং (গ) ইন্ডাস্ট্রিয়াল বয়লার। (২) উপ-ধারা (১) এ বর্ণিত বয়লারের ধরন অনুসারে উহার ধারণ ক্ষমতা, বাষ্পচাপ ও আয়ুষ্কাল বিধি দ্বারা নির্ধারিত হইবে।