১১। (১) প্রধান বয়লার পরিদর্শক নিম্নবর্ণিত যে কোনো কারণে বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিতে পারিবেন, যথা :- (ক) মিথ্যা তথ্য বা দলিলের মাধ্যমে বয়লার পরিচালনা লাইসেন্স গ্রহণ করা হইলে; (খ) লাইসেন্সধারী ব্যক্তির দায়িত্বে অবহেলার কারণে বয়লার ক্ষতিগ্রস্ত হইলে বা দুর্ঘটনা ঘটিলে; (গ) লাইসেন্সধারী ব্যক্তি শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে বয়লার পরিচালনায় অপারগ হইলে; বা (ঘ) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হইলে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, বয়লার পরিচালনা লাইসেন্স বাতিল করিবার পূর্বে লাইসেন্সধারী ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিতে হইবে।…