১০। (১) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য প্রধান বয়লার পরিদর্শক বা, ক্ষেত্রমত, তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নিকট আবেদন দাখিল করিতে হইবে। (২) উপ-ধারা (১) এ বর্ণিত আবেদনের সহিত ফি ও প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করিতে হইবে। (৩) বিধি দ্বারা নির্ধারিত কারণ ও পদ্ধতিতে বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের আবেদন নামঞ্জুর বা প্রত্যাখ্যান করা যাইবে। (৪) এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, ধারা ১২ এর উপ-ধারা (৩) এর অধীন গ্রেড-২ এবং গ্রেড-৩ লাইসেন্সধারী হিসাবে গণ্যকৃত ব্যক্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল গণ্যে তাহার পরিচালনা লাইসেন্স নবায়ন করা যাইবে। (৫) বয়লার পরিচালনা লাইসেন্স নবায়নের জন্য আবেদন…