৫০। সরকার, প্রয়োজনে, সময় সময়, কর্তৃপক্ষের নিকট হইতে এই অধ্যাদেশের অধীন সম্পাদিত যেকোনো বিষয়ে প্রতিবেদন বা বিবরণী আহবান করিতে পারিবে, এবং উক্তরূপে কোনো প্রতিবেদন আহবান করা হইলে, কর্তৃপক্ষ সরকারের নিকট উহা সরবরাহ করিবে।