৪৩। যদি কোনো উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী- (ক) ধারা ১৩ এর অধীন সম্মতি প্রত্যাহার করিবার পরে, বা ধারা ১৮ এর অধীন আইনত ধারণের সময়সীমা শেষ হইবার পরেও ব্যক্তিগত উপাত্ত মজুত, ব্যবহার বা প্রকাশ অব্যাহত রাখেন; বা (খ) এই অধ্যাদেশ অনুযায়ী অনুরোধ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে অযথা বিলম্ব ছাড়াই মুছিয়া ফেলা, সংশোধন বা নিষেধাজ্ঞা ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হন, তাহা হইলে, উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।