৪২। যদি কোনো ব্যক্তি- (ক) ইচ্ছাকৃতভাবে অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত উপাত্ত ক্ষতিগ্রস্ত করেন, বিনষ্ট করেন, পরিবর্তন করেন, জাল করেন, বা মিথ্যাভাবে উপস্থাপন করেন; বা (খ) কোনো স্বয়ংক্রিয় পদ্ধতিতে বা ম্যানুয়ালি প্রক্রিয়াকরণের ক্ষেত্রে বিভ্রান্তিকর বা ক্ষতিকারক ফলাফল তৈরির জন্য ব্যক্তিগত উপাত্ত হেরফের করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৩ (তিন) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।