৪১। উপাত্ত-জিম্মাদার, প্রক্রিয়াকারী, কর্মচারী, ঠিকাদার, বা এজেন্টসহ কোনো ব্যক্তি, যদি- (ক) অফিসিয়াল বা চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের সময় প্রাপ্ত কোনো সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত বা ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য উপাত্ত (PII) প্রকাশ (disclosure), স্থানান্তর বা ব্যবহার করেন; বা (খ) এই অধ্যাদেশের অধীন অনুমোদিত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে উপাত্ত ব্যবহার করেন বা প্রক্রিয়া করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১৫ (পনেরো) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।