৪০। যদি কোনো ব্যক্তি- (ক) প্রতারণা, বলপ্রয়োগ, ছদ্মবেশ ধারণ, ভুল উপস্থাপনা বা অন্য কোনো অন্যায্য উপায়ে কোনো উপাত্তধারীর সম্মতি গ্রহণ করেন; বা (খ) এই ধরনের প্রতারণামূলকভাবে প্রাপ্ত সম্মতির ভিত্তিতে ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ বা প্রক্রিয়া করেন; বা (গ) কোনো লাভজনক বা অন্যায্য উদ্দেশ্যে জানিয়া শুনিয়া এই ধরনের ব্যক্তিগত উপাত্ত গ্রহণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।