৩৯। যদি কোনো ব্যক্তি- (ক) কোনো সিস্টেম, ডিভাইস, বা ডেটাবেজে প্রবেশাধিকার পান এবং অনুমোদন ছাড়াই ব্যক্তিগত উপাত্তে হস্তক্ষেপ বা অভিগ্রহণ করেন; বা (খ) ব্যক্তিগত উপাত্ত পরিবহণের সময় কোনো যোগাযোগ বা উপাত্ত প্রবাহে হস্তক্ষেপ করেন, তাহা হইলে, উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসরের কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।