৩৮। কোনো ব্যক্তি যদি কোনো শিশুর ব্যক্তিগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা ব্যবহার করিয়া- (ক) ধারা ৯ এর অধীন শিশুর পিতামাতা বা আইনগত অভিভাবকের পূর্ব-যাচাইযোগ্য সম্মতি ব্যতীত; বা (খ) সম্মতিপ্রাপ্ত অভিভাবকের পরিচয় এবং কর্তৃত্ব নিশ্চিত করিবার জন্য যুক্তিসংগতভাবে উদ্যোগ গ্রহণ হইতে বিরত থাকেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক (তিন) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।