৩৭। কোনো ব্যক্তি যদি ধারা ৭ বা এই অধ্যাদেশের অন্য কোনো বিধান লঙ্ঘন করিয়া সুস্পষ্ট সম্মতি বা অন্য কোনো আইনগত ভিত্তি ছাড়াই সংবেদনশীল ব্যক্তিগত উপাত্তের প্রক্রিয়াকরণ করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৭ (সাত) বৎসরের কারাদণ্ড বা অনধিক ২০ (বিশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।