৩২। (১) যদি কোনো উপাত্ত-জিম্মাদার বা প্রক্রিয়াকারী এই অধ্যাদেশে বর্ণিত উপাত্তধারীর কোনো অধিকার প্রতিপালনে ব্যর্থ হন, তাহা হইলে উক্ত ব্যর্থতা হইবে এই অধ্যাদেশে বর্ণিত বিধানের লঙ্ঘন, এবং তজ্জন্য তাহার উপর বাংলাদেশে তাহার ব্যবসায়ের বার্ষিক টার্নওভারের অনধিক ২% কিন্তু অন্যূন ১% প্রশাসনিক জরিমানা আরোপ করা যাইবে। (২) যদি কোনো গুরুত্বপূর্ণ উপাত্ত-জিম্মাদার উপ-ধারা (১) এ বর্ণিত লঙ্ঘন করে, তজ্জন্য, তাহার উপর বাংলাদেশে তাহার ব্যবসায়ের বার্ষিক টার্নওভারের অনধিক ৫% কিন্তু অন্যূন ২% পর্যন্ত প্রশাসনিক জরিমানা আরোপ করা যাইবে। (৩) উপ-ধারা (১) ও (২) এ বর্ণিত লঙ্ঘন দ্বিতীয়বার বা পুনঃপুন সংঘটনের ক্ষেত্রে…