২৯। (১) তফসিলে বর্ণিত বৈশিষ্ট্যসমূহ বিবেচনা করিয়া সরকার ব্যক্তিগত উপাত্ত নিম্নবর্ণিতভাবে শ্রেণিবদ্ধ করিতে পারিবে, যথা:- (ক) পাবলিক বা উন্মুক্ত ব্যক্তিগত উপাত্ত; (খ) অভ্যন্তরীণ ব্যক্তিগত উপাত্ত; (গ) গোপনীয় ব্যক্তিগত উপাত্ত; (ঘ) সীমাবদ্ধ ব্যক্তিগত উপাত্ত। (২) সরকার কর্তৃপক্ষের সহিত আলোচনাক্রমে প্রয়োজনে উপ-ধারা (১) এ বর্ণিত শ্রেণির আলোকে তফসিল সংশোধন করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন শ্রেণিবিন্যাসকৃত কোনো ব্যক্তিগত উপাত্ত এই ধারার শর্ত পূরণসাপেক্ষে বিদেশে স্থানান্তর করা যাইবে, যদি উহাতে- (ক) সংশ্লিষ্ট উপাত্তধারীর সম্মতি থাকে; বা (খ) উপাত্তধারী পক্ষভুক্ত রহিয়াছে এমন কোনো চুক্তির মাধ্যমে পণ্য…