২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (১) “আর্থিক উপাত্ত (Financial Data)” অর্থ কোনো আর্থিক বা অন্য যেকোনো প্রতিষ্ঠানের সহিত উপাত্তধারীর ডিজিটাল বা অন্য যেকোনো পদ্ধতিতে (mode and methodology) চলমান বা সম্পন্ন যেকোনো প্রকারের লেনদেন উহা যে নামেই অভিহিত হউক, বা লেনদেন নির্ধারণে সহায়ক যেকোনো ব্যক্তিকে শনাক্তকারী তথ্য বা উপাত্ত, বা সংগৃহীত বা মজুতকৃত যেকোনো তথ্য বা উপাত্ত; (২) “উপাত্ত-জিম্মাদার (Data-fiduciary)” অর্থ কোনো ব্যক্তি যিনি, একক বা যৌথভাবে, কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্যে কোনো ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়া করেন বা উক্ত উদ্দেশ্যে উহা তত্ত্বাবধান করেন বা ব্যক্তিগত…