৯৷ কোন ব্যক্তি ধারা ৭(১) এর দফা (খ), (গ) ও (ঘ) এর অধীন সদস্য হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি- (ক) কোন আদালত তাহাকে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা করে; (খ) তিনি দেউলিয়া ঘোষিত হন; (গ) তিনি নৈতিক শৃঙ্খলাজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া আদালত কর্তৃক অন্যুন এক বত্সরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর পাঁচ বত্সর অতিবাহিত না হইয়া থাকে; (ঘ) তিনি চেয়ারম্যানের অনুমতি ব্যতীত বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; অথবা (ঙ) তিনি ৬ (ছয়) মাসের অধিক সময় বাংলাদেশের বাহিরে অবস্থান করেন৷