৮৷ (১) ধারা ৭ (১) এর দফা (খ), (গ) ও (ঘ) এর অধীন মনোনীত সদস্যের মেয়াদ হইবে তাহার মনোনয়নের পর বোর্ডের প্রথম সভার তারিখ হইতে পরবর্তী ৩ বত্সর৷ (২) উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন মনোনীত সদস্য চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন এবং চেয়ারম্যান কর্তৃক উহা গৃহীত হইবার তারিখ হইতে উক্ত পদটি শূন্য বলিয়া গণ্য হইবে৷