৭৷ (১) নিম্নোক্ত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, যিনি বোর্ডের চেয়ারম্যানও হইবেন; (খ) মালিকদের মধ্য হইতে একজন প্রতিনিধি; (গ) শ্রমিকদের মধ্য হইতে একজন প্রতিনিধি; (ঘ) সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি; (ঙ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা; (চ) শ্রম পরিদপ্তর কর্তৃক মনোনীত উক্ত পরিদপ্তরের একজন কর্মকর্তা; (ছ) সচিব, যিনি বোর্ডের সদস্য সচিবও হইবেন৷ (২) উপ-ধারা (১)(খ) এর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে সর্বাধিক প্রতিনিধিত্বকারী মালিক সমিতির একজন প্রতিনিধকে সরকার নিযুক্ত করিবে৷ (৩) উপ-ধারা (১)(গ) এর ক্ষেত্রে জাতীয়…